1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা 

রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জ কথা :  সত্যাশ্রয়ী খেলাঘর আসরের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাজিব দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে হাছিব উল হাসান রনি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সংগঠনের ষোড়শ দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তাপস চন্দ্র পাল, প্রকৌশলী বিজয় দাস গুপ্ত ও মজিবুল হায়দার চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক অতনু বণিক, সাংগঠনিক সম্পাদক গণেশ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক তূর্য দাস, অর্থ সম্পাদক প্রকৃতি হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মো. শান্ত, সাংস্কৃতিক সম্পাদক জ্যোতি দাস, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক মণিষ চক্রবর্তী এবং ক্রীড়া সম্পাদক অর্ণব ঘোষ।

কমিটির সদস্যরা হলেন— কাকলি রানী গুহ, গৌরাঙ্গ পোদ্দার, লোকনাথ বিশ্বাস, শান্ত শিকদার, ড. ইফতেখার উল ইসলাম, সুশান্ত সাহা শুভ, দোলন কর্মকার, তনুশ্রী রায়, প্রীতি রায়, অন্ন সাহা ও পিংকি নাহা, সুজিত দাস।

সম্মেলনের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর জেলা কমিটির প্রধান উপদেষ্টা রথীন চক্রবর্তী, জেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন,বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, শিশির চক্রবর্তী, বিজয় বণিক, লোকনাথ ঘোষ এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া।

এদিকে, সম্মেলন উপলক্ষে সকাল থেকেই নগরীর চারুকলা ইনস্টিটিউটে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি