1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু'র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন - নারায়ণগঞ্জ কথা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নগর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা,  মিলদ ও দোয়া মাহফিল এবং দুস্খ্য সাধারণ  মানুষের মাঝে রান্না করা তোবারক  বিতরন করা  হয়েছে।

 শুক্রবার (১২ই জুন) বাদ আসর মহানগরীর ১০নং-ওয়ার্ডের আরামবাগ  এলাকায়  নারায়ণগঞ্জ মহানগরীর ১০নং- ওয়ার্ড বিএনপির  সাবেক সাধারন  সম্পাদক  মোঃ লিয়াকত হোসেন লেকু’র আয়োজনে এ কর্মসূচী পালন করে দলীয় নেতাকর্মীরা।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১০ নং-ওয়ার্ড বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু’র সভাপতিত্বে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোল্লা সাখাওয়াত, সদস্য মাসুদুজ্জামান  মাসুদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম অপু, ৮নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন স্বাধীন, মোঃ শরিফ হোসেন সহ ১০নং- ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি পতাকা পেয়েছি। যখন বঙ্গবন্ধু পশ্চিমাদের বিরুদ্ধে এদেশের মানুষ কে উস্কে দিয়েছিলেন পুর্ববাংলার মূখ্যমন্ত্রী হওয়ার জন্য। আর জনগণ যখন নেতৃত্ব শুন্য হয়ে পরে,তখন মেজর জিয়া সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন স্বাধীননতার ঘোষনা দিয়ে এই দেশপ্রেমিক সেনানায়ক ব্যারাকে ফিরে যান।

 কিন্তু সিপাহি বিপ্লব এর মাধ্যমে জনগণ পুনরায় তাকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন।শহিদ জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার সাথে দেশ কে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য, ঠিক তখনি দেশি-বিদেশি চক্রান্তে মেজর জিয়া কে নির্মমভাবে তাঁকে হত্যা করে। তারা আরও বলেন বাংলাদেশের  বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আবারও দেশের মানুষ এর কথা ভেবে প্রয়াত বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের জনগণ কে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

সেই গনতান্ত্রিক অধিকার বজায় রেখে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে নিষ্ঠার সাথে জনতার নেতা তারেক রহমান কাজ করে চলেছেন,প্রয়োজন শুধু আমাদের সহোযোগিতা আসুন আমরা তারেক রহমানকে সহোযোগিতা করি সুন্দর একটি সোনার বাংলাদেশ  গড়তে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি