1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নাঃগঞ্জ কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। - নারায়ণগঞ্জ কথা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নাঃগঞ্জ কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খাল খনন ও সীমানা নির্ধারণে কাঁচপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনে করেন জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিনিধি দল সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : সাখাওয়াত প্রধানমন্ত্রীর ঘোষিত মশক নিধন কর্মসূচি’তে মহিলা নেত্রী ময়না নেতৃত্বে ব্যাপক উপস্থিতি সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে নাঃগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী 

বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নাঃগঞ্জ কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ কথা : বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নাঃগঞ্জ কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎সোমবার   ১২ টায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাৎক্ষনিক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এর সঞ্চালনায় ও সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহবায়ক শেখ সাদী, আরো বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি ছাত্রনেতা ইউশা ইসলাম,

‎জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম তার বক্তব্যে বলেন‎, আজকে যখন দেশের সাধারণ মানুষ চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে, দেশের মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই সরকার কোনো গণশুনানি ছাড়া হঠাৎ করে বিদ্যুতের দাম গড়ে প্রায় ১৭ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা মনে করি, এটি একটি গনবিরোধী সিদ্ধান্ত, সাধারণ মানুষের পকেট কেটে বিদ্যুৎ খাতে লুটপাটের ঘাটতি পূরণ করার একটি অমানবিক উৎসব।

 বিগত সময় আমরা দেখেছি, পতিত সরকার বড় বড় কর্পোরেট গ্রুপগুলোর চুরি-দূর্নীতিকে জনগণের উপর চাপিয়ে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে জনগণের পকেট কেটেছে। আমরা দেখেছি যখন কৃষক-শ্রমিকরা ন্যায্য মজুরী না পেয়ে না খেয়ে মরছে সেখানে ওরিয়ন, সামিটের মতো বড় বড় কর্পোরেট গ্রুপগুলো তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান করেছে। এবং সরকার তাদের এই গনবিরোধী চুক্তি রক্ষা করে জনগণের জীবনকে অতিষ্ট করে তুলেছে।

আমরা দেখলাম, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের নির্বাচিত সরকার সেই চুক্তি বহাল রেখে এখনো বিদ্যুৎখাতে অব্যবস্থাপনা ও দূর্নীতির বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে বিদ্যুতের দাম খুচরা ও পাইকারীতে গড়ে ১৭-২০ শতাংশ বৃদ্ধি করেছে। তারা বলছে মূল্যবৃদ্ধি না করলে পিডিবির ঘাটতি প্রায় ৬২,০০০ কোটি টাকায় পৌঁছাতো।

সবশেষে ইউশা ইসলাম আরও বলেন, মূল্যবৃদ্ধির পর কথা ছিলো আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাবো। কিন্তু, আমরা দেখবো দেশের বিভিন্ন অঞ্চলে ১০ ঘন্টায় ১০ বার লোডশেডিং হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

 আমরা হুশিয়ার করে বলি, অবিলম্বে বর্ধিত বিদ্যুতের অযৌক্তিক মূল্য প্রত্যাহার করতে হবে, বিদ্যুৎখাতে অব্যবস্থাপনা, চুরি-দূর্নীতির সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় এনে সকল গনবিরোধী চুক্তি বন্ধ করে দেশের অর্থনীতির চাকা সচল করতে হবে। বিদ্যুৎসেবা নাগরিকের অধিকার। ফলে, নাগরিকের অধিকার ফিরিয়ে দিয়ে কৃষক-শ্রমিকসহ শ্রমজীবী মানুষের ঘরে স্বল্পমূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানী সেবা পৌঁছে দিতে হবে।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাংলাদেশের সকল জনগণের জন্য দূর্ভোগ ডেকে এনেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত। বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের জীবন যেমন নাভিশ্বাস করে তুলেছে তেমনি দেশের অর্থনীতির ভরাডুবি করছে। দেশে চলমান ভয়াবহ মূল্যস্ফীতির সময়ে বিদ্যুৎএর দাম হঠাৎ ১৬.৬৮% বৃদ্ধি পেয়েছে যার জন্য কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দ্রব্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে।

 তিনি আরও বলেন সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে না কিন্তু তারপরই আমরা দেখতে পাই বিদ্যুতের মূল্য বেড়েছে। কিছুদিন আগে দেখলাম, তেল নিয়ে নাটক। সরকার বলছিলো পর্যাপ্ত তেল আছে, এদিকে পাম্পগুলোতে দুয়েক কি:মি এর সিরিয়াল তেল নাই।

 অবৈধভাবে অসাধু ব্যবসায়ীরা তেল মজুদ রেখে ১২০ এর তেল ২২০-২৫০ করে বিক্রি করেছে। পরে দেখলাম, সেই সিন্ডিকেট না ভেঙে সরকার হুট করে তেলের দামও বাড়িয়ে দিলো। তারপর, পরিবহন খাতে নাগরিককে চরম ভর্তুকি দিতে হলো, এখনো তা দিতে হচ্ছে। এর উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধি যেনো মরার উপর খাড়ার ঘা! ‎আমরা সরকারকে কড়াভাবে হুশিয়ারি দিচ্ছি জনগণের সাথে এমন প্রহসণের খেলা খেললে আপনাদের অবস্থাও পূর্ববর্তী সরকারের মতই হবে।যেটা আপনারা ২ বছর আগে জুলাই অভ্যুত্থানে দেখতে পেয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্য বলেন  দিন দিন ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই বাড়ছে। আমরা প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। বরবগ তারা নানান জায়গায় আইনের অপব্যবহার করে অপতৎপরতা চালাচ্ছে। আমরা বলবো, আপনারা যদি এইভাবে প্রহসনের দেশ চালাতে চান তাহলে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিন।

‎তিনি সরকারের উদ্যেশ্যে বলেন আপনারা জনগণের বসবাস যোগ্য শাসন ব্যবস্থা করুন। জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন, মানুষের অধিকার ফিরিয়ে দিন।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজ সাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মোঃ সোহাগসহ বিভিন্ন শাখা-অঞ্চলের নেতৃবৃন্দ।

‎বার্তা প্রেরক,, শেখ সাদী

‎দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা  ‎যোগাযোগ : ০১৬০৪৭৮০৯৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি