1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আফজাল হোসেন - নারায়ণগঞ্জ কথা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আফজাল হোসেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সামাজিক মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আফজাল হোসেন

 

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আফজাল হোসেন কে নিয়ে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার অপপ্রচার নিন্দা জানিয়েছেন আফজান হোসেন ও গোগনগর ইউনিয়ন এলাকাবাসী।

তবে এ বিষয়ে গোগনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেন বলেন , আমি এক ন্যক্কারজনক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।
একটি শ্রেনী তাদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি এডিট করে ছড়িয়ে দিয়ে অপপ্রচার করেছে। এর মাধ্যমে তারা আমাকে ও আমার ভালোবাসার সংগঠন স্বেচ্ছাসেবক দল কে প্রশ্নবিদ্ধ ও বিতর্ক সৃষ্টির মাধ্যমে আমার জনপ্রিয়তা নষ্ট করতে চেয়েছে। হয়তো আমি অন্যায়, চাঁদাবাজি, মাদক বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করি বিধায় কারো স্বার্থে লাগে। তাই আমার পিছনে অপপ্রচার সহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিছু কুচক্রী মহল। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো জানান , রাজনৈতিক ফায়দা হাসিল করতে এই ধরনের হীন চেষ্টা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আশা করি আমি ন্যায় বিচার পাবো।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরে ন্যায় বিচারের পক্ষে সহায়তার আহ্বান জানান।

আফজাল সম্পর্কে এলাকাবাসী অভিমত, আফজাল একজন মানবিক মানুষ। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব সময় দান খয়রাত করেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দূরদর্শিতায় এলাকায় সব সময় পাশে থাকেন। এলাকায় সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ, কৃষক, মজলুম, বিধবা, বিভিন্ন দূর্যোগের সময় জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানে নিজ দলের সম্মানে বিভিন্ন মানবিক কাজের শত শত প্রমাণ ও অবদান রেখেছেন।

তারা আরো বলেন, মানুষ মুলত হিংসার সাথে বসবাস করে। আফজাল হোসেন, মাদক, চাঁদাবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে কাজ করেন। তাই একদল কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা সমালোচনা সহ এই অপপ্রচারের নিন্দা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি