1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে আওয়ামীলীগ - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষা করেই বেলুন ধরে রেখেছিলেন টিপু দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ হলো নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের কমিটি অসুস্থ বিএনপি’র নেতা কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশ

১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে আওয়ামীলীগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হাজীগঞ্জে গণঅভ্যর্থনের এক বছর ফুর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সভায়

“১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে আওয়ামীলীগ”

—- জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক

জসিম উদ্দিন, 

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের গনঅভ্যুত্থানে এক বছর ফুর্তি উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ৫ আগষ্ট সোমবার বিকালে এ উপলক্ষে হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার রাস্তায় কয়েক হাজার নেতাকর্মীর গণমিছিলে যোগ দেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

এসময় তিনি বলেন,অনেক ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন আনন্দের সৃচনা। সেই শহীদদের স্বরণে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত স্মৃতি পালন করছে। আজকের এ সমাবেশ সর্বকালের স্মৃতিচারণ হয়ে থাকবে। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা গত প্রায় দেড় যুগ ধরে দেশটাকে গনতন্ত্রের নামে একক ক্ষমতার অপব্যবহার করে এসেছিলো। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্বৈরাচার পতন করতে গিয়ে নানা মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছে।

আমাদের নেতা তারেক রহসানের নেতৃত্বে আগামি দিনে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দেখতে পাবে নতুন এ বাংলাদেশ। সেই লক্ষে বিএনপির তৃনমুল থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্ব সুসংগঠিত অবস্থায় তৈরি হয়েছে। আমরা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।
বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের বিএনপির কর্মী আজাদ সরকার জীবন দিয়েছে। অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং থাকবো।

বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

৪ আগস্ট সোমবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে গণঅভ্যর্থনের বিজয় মিছিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায়,উক্ত বিষয় মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কয়েক হাজার তৃনমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি