1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান আমজাদের বিরুদ্ধে ভয়ভীতি, টাকা দাবি ও জমি দখলের অভিযোগ এলাকাবাসীর নাজমুল হকের নেতৃত্বে রাজপথে আওয়ামিলীগ এর বিরুদ্ধে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান  আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ কথা :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা মেটাতে একটি সাবমারসিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর আমলাপাড়া ২২ নম্বর কে.বি. সাহা বাইলেনের বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থাপিত এই পানির পাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পাম্পটি চালু হওয়ায় এলাকার দৈনন্দিন পানির সংকট নিরসনে এবং সুপেয় পানি সরবরাহে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিটি প্রশাসককে এলাকাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধনের পর দেশ, জাতি ও এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পাম্পটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসীর দোরগোড়ায় মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য ও দায়িত্ব। বিশুদ্ধ পানি মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক অধিকার। আমলাপাড়া ও এর আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির যে চাহিদা ছিল, এই সাবমারসিবল পাম্পটি চালুর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সেই দীর্ঘদিনের পানির কষ্ট অনেকাংশেই দূর হবে। নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, করপোরেশনের এই ধরনের সেবামূলক অবকাঠামো রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি