নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জের দিগু বাবুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আমিন এর একমাত্র পুত্র, সাবেক তোলারাম কলেজ ছাত্রদল নেতা এবং ফতুল্লা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহাম্মেদের কাজিন মোহাম্মাদ মেহেদী হাসানের সঙ্গে রায়েরবাগ নিবাসী হারুনুর রশিদের দ্বিতীয় কন্যা সুমি আক্তারের শুভ বিবাহোত্তর বৌ ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এই বৌ-ভাত অনুষ্ঠানে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও জমকালো।
নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ—এনডিএ’র চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
তিনি নবদম্পতির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান। এ সময় পরিবারের সদস্য ও উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপি নেতা ও তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা জনাব আরিফুর রহমান আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসান মেহেদী শ্যামল, জনি, খোকন, ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহাম্মেদ আলী রনি, যুগ্ম আহ্বায়ক মহিদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শরীফ, আকবরসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা নবদম্পতি মোঃ মেহেদী হাসান ও সুমি আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। পরিবারের পক্ষ থেকেও আগত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
আনন্দঘন এই আয়োজনে অতিথিদের উপস্থিতি, পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থলে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
বিবাহ শুধু দুটি মানুষের বন্ধন নয় দুটি পরিবারের মধ্যেও তৈরি করে নতুন এক সম্পর্কের সেতুবন্ধন। সেই বন্ধন যেন ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও পারস্পরিক সহযোগিতায় আরও দৃঢ় হয় এমন প্রত্যাশাই ছিল অনুষ্ঠানে উপস্থিত সবার।
সবশেষে, নবদম্পতি মোঃ মেহেদী হাসান ও সুমি আক্তারের আগামীর জীবন হোক সুখ, শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধিতে পরিপূর্ণএই প্রত্যাশায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্বজনরা তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান।
নবদম্পতির জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান উপস্থিত অতিথি বৃন্দ।