1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি - নারায়ণগঞ্জ কথা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক শিষ্টাচার ও দায়িত্বশীল বক্তব্যের আহ্বান জানিয়ে এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদ, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ শহীদ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে আলোচনায় আসতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “এনসিপিকে বলছি, ডোরাকাটা ভেবে নিজেকে বাঘ ভাববেন না। জনগণের সমর্থন ছাড়া বড় বড় বক্তব্য দিয়ে রাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। রাজনীতি করতে হলে জনগণের আস্থা অর্জন করুন, উসকানি দিয়ে নয়।

তিনি আরও বলেন, “নাসিরুদ্দিন পাটোয়ারী যদি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে থাকেন, তবে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় জনগণই এর রাজনৈতিক জবাব দেবে। ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তিকে আমরা সুস্থ রাজনীতির অংশ মনে করি না।

সাব্বির আহমেদ শহীদ বলেন,  আমরা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিতে চাই, প্রধানমন্ত্রীকে নিয়ে লাগাতার কটূক্তি ও উসকানিমূলক বক্তব্য অব্যাহত থাকলে বিএনপির নেতাকর্মী এবং দেশের সচেতন জনগণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে।

রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করা এক বিষয়, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদকে অসম্মান করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও শালীনতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল বক্তব্যই গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি। তারা সকল রাজনৈতিক দলকে উসকানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি