1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  জিয়াউর রহমান সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ , তোপখানা রোড, প্রেসক্লাব ঢাকায় কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা, মহানগর, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ এবং পারস্পরিক সমন্বয়ের কোনো বিকল্প নেই।

কর্মীসভায় বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মাহামুদ। তিনি বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের আত্মত্যাগ, সাহসিকতা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, সংগঠনের প্রতিটি কর্মীর ত্যাগ ও নিষ্ঠাই জিসাসকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, অতীতের ত্যাগকে শক্তিতে রূপান্তর করে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে জিসাসকে আরও কার্যকর সংগঠনে পরিণত করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, সংস্কৃতি ও জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে জিসাসের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি