1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান আমজাদের বিরুদ্ধে ভয়ভীতি, টাকা দাবি ও জমি দখলের অভিযোগ এলাকাবাসীর নাজমুল হকের নেতৃত্বে রাজপথে আওয়ামিলীগ এর বিরুদ্ধে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান  আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইর চর গ্রামের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গজারিয়া সরকারি পাইলট স্কুলে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলাটিতে অংশগ্রহণ করেন আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গ্রুপের খেলোয়াড়রা, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

খেলার শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, সমর্থকদের স্লোগান এবং উৎসবের আবহ। দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে ম্যাচটিকে স্মরণীয় করে তোলেন এবং ০১ গোলে ব্রাজিল জয়লাভ করে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিগণ ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ঠাকুর, জামসেদ উল্লাহ আখন্দ, ফিরুজ মোল্লাহ, মিলন গাজী, মহিউদ্দিন ঠাকুর, মোক্তার হোসেন ভূঁইয়া, আব্দুর রব ঠাকুর, সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, আশিক সিকদার, রবিউল আলমসহ এলাকার আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এমন আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হোক সুন্দর বাংলাদেশ খেলাধুলা হোক সম্প্রীতির সেতুবন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি