1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  - নারায়ণগঞ্জ কথা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া 

নিজস্ব প্রতিবেদক : মানুষের সেবাকেই যিনি জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন, অসংখ্য রোগীর মুখে যাঁর নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে— সেই চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তা ডা. লায়লা পারভীন বানু (মাধবী)-এর আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) মাগরিবের নামাজের পর নারায়ণগঞ্জের মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ পরিবারের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন বিভাগের সদস্যরা অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা টিপু, সহকারী এজিএম রেজা ও আল-আমিন, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, ডা. মাধবী শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবিক সংগঠক ও স্বাস্থ্যসেবার নিবেদিতপ্রাণ অভিভাবক। তাঁর নেতৃত্বে মেডিস্টার হসপিটাল ও রেনেসাঁ ল্যাব দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সঙ্গে তাঁর রয়েছে আত্মিক সম্পর্ক। অসুস্থতার এই সময়ে তাঁকে ঘিরে হাসপাতাল পরিবারের সবার মাঝে উদ্বেগ থাকলেও তারা আশাবাদী— মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মমুখর পরিবেশে ফিরে আসবেন।

বিশেষ মোনাজাতে ডা. মাধবীর পূর্ণ রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করে মানবসেবার মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় হাসপাতাল পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছেও ডা. লায়লা পারভীন বানু (মাধবী)-এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের প্রিয় চেয়ারম্যানের সুস্থতা ও কর্মস্থলে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে পুরো মেডিস্টার পরিবার। আমরা বিশ্বাস করি, তিনি খুব শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগের মতোই মানবসেবার অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি