1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
মুরগি মেরে ফেলার বিচার চেয়ে থানার গেটে বসে পড়লেন নারী - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

মুরগি মেরে ফেলার বিচার চেয়ে থানার গেটে বসে পড়লেন নারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

হাতে মরা মুরগি নিয়ে থানায় এসেছেন রশিদা বেগম নামে এক নারী। মুরগি হত্যার বিচার চেয়ে তিনি বসে পড়েছেন থানার গেটে। ভিক্ষার টাকায় কিনে যত্নে লালন-পালন করা মুরগি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর থানায় এ দৃশ্য দেখা যায়। এসময় তাকে পাঁচটি মৃত মুরগি নিয়ে অস্থান করতে দেখা যায়।

রশিদা বেগমের দাবি, কেউ শত্রুতা করে বিষ দিয়ে তার মুরগিগুলো মেরে ফেলেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কায় মোর এমন সর্বনাশ করিল? মুই গরিব মানুষ, কার কী ক্ষতি করেছি?’

রশিদা বেগমের বাড়ি লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও মেয়ের জামাইদের সঙ্গে বসবাস করেন। কৃষিকাজে দিনমজুরি করেন তিনি। পাশাপাশি হাঁস-মুরগি ও গরু পালন করেন।

রাশিদা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মুরগিগুলোকে খাবার দিয়ে উঠানে ছেড়ে দেন। পরে বাড়ির বাইরে যান কাজে। ফিরে এসে দেখতে পান মুরগিগুলো নিথর হয়ে পড়ে আছে। শত্রুতা করে কেউ বিষ দিয়ে মুরগিগুলোকে মেরে ফেলেছে বলে তার ধারণা।

তিনি আরও জানান, আদর-যত্নে বড় করা এই মুরগিগুলো কিনেছিলেন ভিক্ষা করে। এই মুরগিগুলো ছিল তার সম্বল। মুরগির ডিম বিক্রি করতেন, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল। সেই আশা শত্রুরা মুহূর্তেই শেষ করে দিয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগকারী নারীর সন্দেহ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি