1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : সাখাওয়াত - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : সাখাওয়াত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।: সাখাওয়াত হোসেন খান

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে দেশব্যাপী একযোগে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম।

বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসা, ভবন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা আগামী চার মাস নগরবাসীর সচেতনতা বাড়াতে এই কার্যক্রম চলমান রাখবো। জনসচেতনতা বৃদ্ধি করতেই হবে। তবেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একটি মানুষও যেন আগামীতে ডেঙ্গু আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, জনসম্পৃক্ততাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে। তাই প্রত্যেককে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি