1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষা করেই বেলুন ধরে রেখেছিলেন টিপু দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ হলো নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের কমিটি অসুস্থ বিএনপি’র নেতা কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশ সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত  চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর মত বিনিময় সভা  সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০ শত পিস ইয়াবা সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী

 

নিজস্ব প্রতিবেদক :  পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের  নারায়ণগঞ্জে সব হাটেই কোরবানির পশুর হাট সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ একযোগে কাজ করছেন। জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কোরবানির পশু সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ঈদকে ঘিরে এলাকাবাসীর সুবিধা নিশ্চিত করতে তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা  বলেন,আক্তার ভাই সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। ঈদের সময় রাস্তা, বাজার, নিরাপত্তসবকিছুতেই উনি খোঁজখবর রাখেন। তার মতো নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার।”

গোগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, আক্তার ভাই একজন পরিষ্কার রাজনীতি করা মানুষ। তিনি কখনো দলাদলি করে এলাকার শান্তি নষ্ট করেন না। উনার নেতৃত্বে গোগনগরে বিএনপির কর্মসূচি সবসময় শৃঙ্খলভাবে হয়।

স্থানীয়রা আরো জানান,  আক্তার ভাই গরিব-দুঃখীর পাশে দাঁড়ান, মসজিদ-মাদ্রাসার কাজে সহযোগিতা করেন। সমাজের জন্য উনার অবদান সবাই জানে। হঠাৎ করে সামাজিক মাধ্যমে উনার নামে মিথ্যা কথা ছড়ানো খুবই দুঃখজনক এবং আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তথ্য মতে, সিটি করপোরেশন এলাকায় সব হাট স্বচ্ছ প্রক্রিয়া ও নিয়ম মেনেই পরিচালিত হবে। প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে এবার শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ঈদ উদযাপনের পরিবেশ তৈরি হবে বলে আমরা আশাবাদী।

 তবে আক্তার হোসেন এর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে।

এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, একজন সক্রিয় জনপ্রতিনিধি ও সামাজিক ব্যক্তিত্বকে নিয়ে মিথ্যা অপপ্রচার কখনোই কাম্য নয়। তারা প্রশাসনের কাছে এই ধরনের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গোগনগরে এবারের ঈদুল আজহা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি