1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত  - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে নবস্থাপিত মেডিকেল সেন্টারের উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ৯:৩০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং নারায়ণগন্জ সিভিল সার্জন অফিসের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,নারায়ণগঞ্জ -এর আহ্বায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। নারায়ণগঞ্জের সিভিল সার্জন জনাব ডা. আ ফ ম মুশিউর রহমান কলেজের নবনির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। তাঁরা শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় মেডিকেল সেন্টারটি স্থাপন করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখানে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সিভিল সার্জন ও প্রধান অতিথি কলেজের মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এদিকে কলেজের পদ্মা মিলনায়তনে আয়োজিত স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালায় সভাপতিত্ব করেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ মইনুল আশরাফ।

কর্মশালায় এ সময় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন ডা. আফরোজা আক্তার পলি। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেশনও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি