1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে আগুনে পুড়ে যাওয়ার সর্বোচ্চ হারা ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে  জামায়াত ইসলামী  - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

হাজীগঞ্জে আগুনে পুড়ে যাওয়ার সর্বোচ্চ হারা ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে  জামায়াত ইসলামী 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হাজীগঞ্জে আগুনে পুড়ে যাওয়ার সর্বোচ্চ হারা ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে  জামায়াত ইসলামী 

 

উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর কাজী বাড়ীতে শুক্রবার রাতে বৈদ্যুতিক স-র্ট সার্কিটের আগুনে নিঃস্ব বাবুল ও বিপুলের দুইটি বসতঘর আগুনে পুড়ে যায় ছাই হয়ে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন-চাঁদপুর-৫  আসনের জামায়াত  মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন,

 

আরো উপস্থিত ছিলেন
হাজীগঞ্জ উপজেলা আমীর মোঃ কলিম উল্ল্যাহ্ ভুঁইয়া,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, চাঁদপুর জেলা ইসলামী  ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ হাসান, হাজীগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম,ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি আব্দুল মমিন, ৬ নং ওয়ার্ড সভাপতি জাবের হোসেন প্রমুখ।

 

এর আগে,ডাটরা শিবপুর কাজী বাড়ীর মৃত আব্দুল বারেক মাস্টারের দুই ছেলে বাবুল ও বিপুলের দুইটি বসতঘর ও দুইটি রান্নাঘর’সহ মোট ৪ টি ঘর
পুড়ে যায়।

 

ঐ সময় ঘরে থাকা আসবাবপত্র,সহ প্রয়োজনীয় কাগজপত্র,স্বর্ণালংকার ও নগদ টাকা আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

 

চাঁদপুর-৫  আসনের জামায়াত  মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন,মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি