1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শাহরাস্তি প্রতিবেদক,
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মান্না হোসেন পাঠান (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের নিচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মান্না হোসেন পাঠান কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করিলে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, মান্না হোসেন পাঠান মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যায়। শনিবার সকালে খবর পেলাম ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহযোগিতায় নিহতের পরিচয় সনাক্ত করে।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ রাজিব কর পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি