1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
ফকির কাঁদতে কাঁদতে বলেন, 'আল্লাহ, আল্লাহ তুই দেহিস' - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

ফকির কাঁদতে কাঁদতে বলেন, ‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

জোর করে কামিয়ে দেওয়া হচ্ছে চুল!

ফকির কাঁদতে কাঁদতে বলেন,‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’

 

বিশেষ প্রতিবেদক,

হাতে লাঠি, কাঁধে ঝোলানো ব্যাগ,মুখ ভর্তি দাঁড়ি এবং মাথায় জটপাকানো চুল। হেঁটে যাচ্ছিলেন কোন একটি দোকানের উদ্দেশ্যে। তবে শেষ পর্যন্ত দোকানে আর যাওয়া হলো না তাঁর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও!

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ফকির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনজন তথাকথিত বক ধার্মিক বৃদ্ধ লোকটিকে ধাওয়া করছেন। কিছু বুঝে ওঠার আগেই তারা ফকিরকে টেনে-হিঁচড়ে নিয়ে গেলেন রাস্তার পাশে। শরীরের সবটুকু শক্তি খরচ করেও ওই বৃদ্ধ নিজেকে রক্ষা করতে পারছেন না। এক পর্যায়ে জোর করে রাস্তার পাশে চেপে ধরে মাথার সমস্ত চুল কেটে দেওয়া হয় তাঁর।

এমন অবস্থায় কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধ ফকির। চিৎকার করতে করতে বলেন, ‘আল্লাহ,আল্লাহ তুই দেহিস’। তিনি বার বার আকুতি করেন চুলগুলো না কাটার জন্য। তবে কোনভাবেই তথাকথিত সেই তিন ধর্ম ব্যবসায়ী কথা শোনেননি তার। শেষ পর্যন্ত কেটে ফেলা হয় মাথার সমস্ত চুল। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তীব্র সমালোচনায় জর্জরিত ফেসবুক। ভিডিওটির কমেন্ট বক্সে শাহারিয়ার শুভ নামে একজন লিখেছেন, ‘এই তবে আপনাদের ধর্ম চর্চা? ইসলাম এটা বলছে? ধর্মের দোহাই দিয়া এইভাবে জুলুম আল্লাহ সইবেন তো?’।

 

সারোয়ার জাহান শহিদ লিখেছেন, ‘এই ধর্ম ব্যবসায়ীদের অতিদ্রুত শাস্তির আওতায় আনা হোক।’ লিমন লিখেছেন, ধর্মের নামে এরা জুলুমবাজ। এদের সর্বোচ্চ শাস্তি চাই। এছাড়া আরও একজন নেটিজেন লিখেছেন, এদের কারনে বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি