1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে রান্ধূনীমূড়া উবি’র শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রামারবাগে দোয়া ও তবারক বিতরণ ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা

হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে রান্ধূনীমূড়া উবি’র শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে রান্ধূনীমূড়া উবি’র শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

হুমায়ুন কবির,

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর বিএনপির আয়োজনের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক ফলজ,বনজ ও ঔষধী চারাগাছ বিতরণ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।

১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন,পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুো।

বৃক্ষরোপনের গুরুত্ব উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন,এ্যাড. ওমর ফারুক টিুটু,যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন,সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহআলম।

এসময় উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবার হোসেন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,১১ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ খান লারা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিন হোসেন দিনার, রবিউল হাসান সজল,সাবেক ছাত্রনেতা শেখ ফরিদ,প্রবাসী কবির হোসেন,জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আহচান উল্যাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি