1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
তারেক রহমানের পক্ষে হাজীগঞ্জে ৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

তারেক রহমানের পক্ষে হাজীগঞ্জে ৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

হাজীগঞ্জে তারেক রহমানের পক্ষে ৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

জসিম উদ্দিন,

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চব্বিশের গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় বিএনপির আন্দোলনে গিয়ে শহিদ ও আহত ৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

উপজেলার সোনাইমুড়ি এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনের সঞ্চালনায়  আনুষ্ঠানিকভাবে শহীদ ও আহত ৭ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি.মমিনুল হক।

এসময় তিনি আহত ও নিহত পরিবাদের খোঁজখবর নেন পরে নিহত ৫ পরিবারকে ২০ হাজার টাকা আহত ২জনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রধান করেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক টিটু,কিরন তালুকদার,সাবেক সহ-সাধারন সম্পাদক এমরান হোসেন,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোওয়ারীসহ উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন  বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি