1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,

সিলেটে চা দিতে একটু দেরি হবে বলায় বাকবিতণ্ডার জেরে রুমন আহমদ (২২) নামের এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এ ঘটনাটি ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোবরার সকালে এক যুবক চা খেতে কাজির বাজারের পাশের একটি হোটেলে ঢোকেন। এসময় চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে হোটেল মালিক ও স্থানীয় লোকজন তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খানিক পর চা খেতে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে সেই কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

 

হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘চা দিতে একটু দেরি হবে’ বলায় বাকবিতণ্ডার জেরে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি। যারা রুমন আহমদকে হত্যা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি