1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

হাজীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

হাজীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি,

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক মোঃ শাহেদ হেসেনের বিরুদ্ধে মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন!
বিএসসি শিক্ষক মোঃ শাহেদ হেসেন অত্র মাদ্রাসায় ১ নভেম্বর ২০১৫ সালে যোগদান করেন! যোগদানের পর থেকে মাদ্রাসার পাশের একটি বাড়ীর কাছারি ঘরে প্রাইভেট পড়ান বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের।

গত ০৩/০৭/২০২৫ বৃহস্পতি বার সকালে ৯ম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীদের প্রাইভেট শেষ করে সবাইকে যেতে বললেও অভিযোগকারী ছাত্রীকে কথা আছে বলে রুমে রেখে দেয়! পরে দরজা বন্ধ করে জোরপূর্বক শ্লীলতাহানি করে! পরে ঐ ছাত্রী চিৎকার করে দরজা খুলে বের হয়ে যায়!

এ ঘটনার পর পরই অভিযুক্ত শিক্ষক মো. শাহেদ হোসেন আত্মগোপনে রয়েছে!

ছাত্রীর পরিবারের পক্ষ জানাযায়, বৃহস্পতিবার প্রাইভেট পড়া শেষ করে কথা আছে বলে তাকে রেখে দেয়! পরে শিক্ষক জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়!

মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি আবু তাহের জানান, ঘটনাটি জানাজানি ও ফেসবুকে লেখালেখি হলে গত ৫ জুলাই শনিবার অভিযুক্ত শিক্ষক ও ছাত্রীর অভিযোগটি সকল শিক্ষক শুনেন! এ সময় অভিযুক্ত শিক্ষক তাঁর উপর আনিত অভিযোগে সত্যতা আছে বা স্বীকার করেন!

মাদ্রাসার সুপার মাওলানা মো. আবুল খায়ের (আবু বকর) জানান, এ ঘটনাটি সত্য! আমি মাদ্রাসার সভাপতিকে অবহিত করেছি!

মাদ্রাসার সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আমি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগটি সুপারের মাধ্যমে জেনেছি, উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি