1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
মাদকবিরোধী অবস্থানে যুবককে ঘরে ডেকে নৃশংস হামলা - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

মাদকবিরোধী অবস্থানে যুবককে ঘরে ডেকে নৃশংস হামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মাদকবিরোধী অবস্থানে যুবককে ঘরে ডেকে নৃশংস হামলা, অভিযুক্ত চিহ্নিত মাদক কারবারি চক্

মো,ওমর ফারুক:-চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওমর পাটওয়ারী (২৫) নামে এক তরুণকে ঘরে ডেকে পরিকল্পিতভাবে রক্তাক্ত হামলা চালিয়েছে স্থানীয় একটি মাদক চক্র। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে ১ জুলাই রাতে রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত চিহ্নিত মাদক কারবারি রুবেল বেপারী (৩২) এবং তার সহযোগী পারভেজ খাঁন (২৪) ওই যুবককে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

আহতের অভিযোগ,হামলাকারীরা তার মাথায় কোপ মারার চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি হাত বাড়িয়ে দেন। এতে পূর্বে ভাঙা বাম হাত মারাত্মকভাবে জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। হামলার সময় অভিযুক্তরা তার পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন স্থানীয় ফয়সাল, জাহিদ পাটওয়ারী, সাগর বেপারী ও সিয়াম বেপারীসহ একাধিক ব্যক্তি। এলাকাবাসীর ভাষ্যমতে, রুবেল দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারে জড়িত এবং স্থানীয় যুবসমাজ তার বিরুদ্ধে ক্ষুব্ধ।

এ ঘটনার প্রতিবাদে ইতোমধ্যে স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আহত যুবক ও এলাকাবাসীর পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক কালবেলাকে বলেন,
“অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।”

মাদকবিরোধী কণ্ঠরোধে এমন সন্ত্রাসী হামলা সামাজিক প্রতিরোধের সামনে বড় চ্যালেঞ্জ। প্রশাসনের কঠোর পদক্ষেপই পারে এই চক্র ভেঙে জনমনে আস্থা ফিরিয়ে আনতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি