1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
এইচএসসির প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার, সেট বাতিল - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষা করেই বেলুন ধরে রেখেছিলেন টিপু দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ হলো নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের কমিটি অসুস্থ বিএনপি’র নেতা কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশ

এইচএসসির প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার, সেট বাতিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

এইচএসসির প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার, সেট বাতিল

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার ইতিহাস ২য় পত্রের একটি প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সেটটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ ওঠায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন।

শনিবার (২১ জুন) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের তিনটি ট্রাঙ্ক স্থানীয় থানার লকার রুমে সংরক্ষণ করা হয়। কিন্তু প্রশ্নপত্র সর্টিংয়ের সময় দেখা যায়, একটি ট্রাঙ্ক তালাবিহীন অবস্থায় রয়েছে এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) একটি প্যাকেট লকার রুমের এক কোণায় পড়ে আছে। জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত প্যাকেটে থাকা কিছু প্রশ্নপত্র ছেঁড়া থাকলেও সংখ্যায় কোনো ঘাটতি নেই। এরপরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন, নওগাঁ। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশ্নপত্র খোলা অবস্থায় পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিহাস ২য় পত্রের সেই নির্দিষ্ট সেটটি বাতিল করা হয়েছে। তবে বোর্ডের কাছে অন্যান্য বিকল্প সেট সংরক্ষিত থাকায় পরীক্ষায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি