1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বিদ্যুৎ বিল দিচ্ছে পৌরসভা! ঘর ও বিদ্যুৎ ব্যবহার করছে হাজীগঞ্জের আওয়ামী নেতা রাধা - নারায়ণগঞ্জ কথা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

বিদ্যুৎ বিল দিচ্ছে পৌরসভা! ঘর ও বিদ্যুৎ ব্যবহার করছে হাজীগঞ্জের আওয়ামী নেতা রাধা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫

বিদ্যুৎ বিল দিচ্ছে পৌরসভা! ঘর ও বিদ্যুৎ ব্যবহার করছে হাজীগঞ্জের আওয়ামী লীগ নেতা রাধা

হাজীগঞ্জে পৌরসভার একটি সরকারি পাম্প ঘর দখল করে ব্যক্তিগত মাছ চাষের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজুর বিরুদ্ধে। উক্ত ঘরে ব্যবহৃত বিদ্যুতের বিল পরিশোধ করে আসছে পৌরসভা, অথচ এর পূর্ণ সুবিধা ভোগ করছেন আওয়ামী লীগ নেতা!

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ সংলগ্ন দীঘিটি কয়েক বছর আগে লিজ নেন আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজু। এরপর থেকেই দীঘির পাশে অবস্থিত পৌরসভার মালিকানাধীন সরকারি পাম্প ঘরটিও দখল করে নেন তিনি।

এই ঘরের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দীঘিতে সরবরাহ করা হয়, যার মাধ্যমে পরিচালিত হচ্ছে মাছ চাষের বিশাল কর্মযজ্ঞ। অথচ এই পানির পাম্প চালাতে ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সংযোগের বিল দিচ্ছে হাজীগঞ্জ পৌরসভা—অর্থাৎ জনগণের অর্থে।

সম্প্রতি সরেজমিনে গেলে দেখা যায়, পাম্প ঘরের ভেতরে রাখা হয়েছে মাছের খাবার, আসবাবপত্র এবং রাজুর কর্মচারীরা সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। স্থানীয়রা জানান, তারা প্রায়ই সেখানে মাছ চাষের কার্যক্রম পরিচালনা করতে দেখেন রাজুর লোকজনকে।

প্রথমে বিদ্যুৎ ব্যবহার এবং পাম্প ঘর দখলের বিষয়টি স্বীকার করলেও, পরে মুঠোফোনে রাধা কান্ত রাজু জানান: “আমি ঘর ব্যবহার করি, কিন্তু বিদ্যুৎ বিল দেয় পৌরসভা। সরকার থেকে সবাই তো কিছু না কিছু সুবিধা নেয়, আমি তো আর বড় কিছু নেইনি। এই ঘরটাই ব্যবহার করেছি। তবে ৫ আগস্টের আগ পর্যন্ত করেছি, এখন আর করি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি