1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুন উদ্বোধন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুন উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুন উদ্বোধন

শাখাওয়াত হোসেন শামীম,

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার দেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট। গার্ড অব অনার শেষে প্রধান অতিথি বিএনসিসি পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্লাটুন উদ্বোধন করেন।

পরে প্রধান অতিথি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও প্লাটুন অফিস ভিজিট করেন এবং তিনি কলেজের শিক্ষক মিলনায়তনে ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হুসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসির আরাফাত।

অনুষ্ঠানে প্রভাষক কামরুল হাছান এর সঞ্চালনায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শোয়েব আহমেদ,মতলব সরকারি কলেজ অধ্যাপক মো. কামাল হোসন,হাজীগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাকছুদুর রহমান,শাহজাহান সরকার,মোহাম্মদ বেলাল হোসাইন,মো. সেলিম পাটোয়ারীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি