1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন! - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত  চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর মত বিনিময় সভা  সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০ শত পিস ইয়াবা সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আমাদের যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : সোহেল মাহামুদ  নারায়ণগঞ্জে এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে বিশেষ ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল  আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০৫ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট করে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন আফজাল হোসেন ট্রাক থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত নাসিক পরিচ্ছন্নকর্মী, আর্থিক সহায়তা কামনা জালকুড়িতে বিএনপি’র পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন!
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন তিনি।
নিহত কাইয়ুম হাওলাদার (২০) জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম সৌদি আরবে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি চালাচ্ছিলেন। এজন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার মা-বাবা। এ নিয়ে বড় ভাই নাইম হাওলাদার রাহিমের সাথে পরিবারে বিরোধ বাঁধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রাহিম ছোট ভাই কাইয়ুমের পেটে ধারালো কাস্তে (কাঁচি) দিয়ে আঘাত করে জখম করে।
গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যু হয় তার।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘বিষয়টি জানতে পেরে শনিবার সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি