1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
জামায়াতের ২ নেতার গলায় জুতার মালা দিলো স্থানীয় জনতা - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

জামায়াতের ২ নেতার গলায় জুতার মালা দিলো স্থানীয় জনতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামায়াত ইসলামীর দু্ই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেন। অন্যজন তার সহযোগী বলে জানা গেছে। আল আকবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম বলেন, শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদের পরিচালিত ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোষাক দোকান থেকে দুইজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেনের পরিচয় জানা গেছে। তিনি দাবি করেন দোকানে তার অংশিদারিত্ব রয়েছে।

সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে ১ বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জামায়াতে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি