1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের গোগনগরে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিএনপির মূল দলকে একটি ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি উপহার দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোগনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ স্মার্ট টিভি হস্তান্তর করা হয়। এ সময় দলীয় নেতারা আফজাল হোসেনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম, সভা-সমাবেশের তথ্যচিত্র প্রদর্শন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ উপহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আফজাল হোসেনের অংশগ্রহণ গোগনগরের মানুষের কাছে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

এ বিষয়ে আফজাল হোসেন বলেন, দল ও জনগণের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। বিএনপির মূল দলের কার্যক্রম আরও বেগবান হোক সেই প্রত্যাশা থেকেই এই সামান্য উপহার।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি