1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে নাঃগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন - নারায়ণগঞ্জ কথা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে নাঃগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে নাঃগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈতৃক জমি জবরদখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চোরঙ্গী গ্রুপের স্বত্বাধিকারী ব্যবসায়ী কাজী আব্দুস সাত্তার।

আজ ৪ জুন বৃহস্পতিবার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।

জমির বিবরণ ও আদালতের রায় কাজী আব্দুস সাত্তার জানান, সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট এলাকার খোন্দকার পাড়া মৌজায় সিএস ২০১, ২৩২, ২৩৬, ২৬, ২৭, ২৮ দাগে ৩ একর ৩২ শতাংশ জমি তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। এছাড়া সিএস ও এসএ দাগ ২০০ এবং আরএস দাগ ২৯২, ২৯৩ নং দাগে ১৫.৬ শতাংশ জমি তিনি রেকর্ডীয় মালিক থেকে ক্রয়সূত্রে মালিকানা লাভ করেন। এই জমিতেই তার প্রতিষ্ঠান ‘চোরঙ্গী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন’ এর গোডাউন রয়েছে।

তিনি দাবি করেন, ২০২৫ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জমির মালিকানা ও দখল তার পক্ষে চূড়ান্ত রায় দিয়ে প্রতিপক্ষের প্রবেশে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

দখলের চেষ্টা ও হামলার অভিযোগ লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি হাজী ইয়াসিনকে ব্যবহার করে জমি দখলের পাঁয়তারা হয়। ৫ আগস্টের পরিস্থিতি বদলালেও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সামনে রেখে একই জমি দখলের অপচেষ্টা চলছে।

তিনি অভিযোগ করেন, গত ২৭ মে ২০২৬ সকাল ৭টায় ইকবাল হোসেনের প্রত্যক্ষ মদে মুজার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গোডাউনে হামলা ও টিনের বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা করে। তিনি ৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ ঘটনায় তার পরিবারকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন।

মামলা ও প্রশাসনের প্রতি আহ্বান কাজী আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন। আদালত গত ২ জুন ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেয়।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান, চিহ্নিত জবরদখলকারীদের দ্রুত গ্রেফতার করে তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পাশাপাশি সাংবাদিকদের কাছে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান।

নিবেদক: কাজী আব্দুস সাত্তার, স্বত্বাধিকারী, চোরঙ্গী গ্রুপ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি