1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোট-জিসাস এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ১০টায় নারায়ণগঞ্জ শহরের বাগে জান্নাত মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমামের পরিচালনায় মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময়, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি, সাবেক নারায়ণগঞ্জ পৌর জাসাস এর সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনৈতিক মুক্তির দর্শন স্মরণ করেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শই আজকের বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা। তাঁর দেখানো পথে দেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জিসাসের সহ-সভাপতি আবুল কাসেম, ফতুল্লা উপজেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদর থানা জিসাসের সাধারণ সম্পাদক মাসুম, থানা জিসাসের সভাপতি আসাদুল হাসান বিপুল, সিটি প্রেস ক্লাবের সভাপতি টিটু, যুবদল নেতা হানিফ, যুবদল নেতা টিটু, হকার নেতা মাঈনুদ্দিন, হকার নেতা সুখনসহ নিটিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক ধারা সুসংহত রাখার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি