1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জনকল্যাণমুখী জনগণের অধিকার ও উন্নয়নকে অগ্রাধিকার, কুতুবপুরে চেয়ারম্যান সেন্টুর পথচলা হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসী নারায়ণগঞ্জের গলাচিপায় ফুটবল ফেস্ট সিজন ১ এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান আমজাদের বিরুদ্ধে ভয়ভীতি, টাকা দাবি ও জমি দখলের অভিযোগ এলাকাবাসীর নাজমুল হকের নেতৃত্বে রাজপথে আওয়ামিলীগ এর বিরুদ্ধে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান  আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান বার্তা নিয়ে আসে। এই দিনে আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করি, যিনি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

মাশুকুল ইসলাম রাজিব বলেন,  ঈদের এই পবিত্র ক্ষণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি দলের সকল স্তরের নেতাকর্মী এবং দেশের আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র ফিরিয়ে আনার তৌফিক দান করুন।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি আমাদের মনে রাখতে হবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাদের কোরবানিকে কবুল করুন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করুন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম করেছেন এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাত শক্তিশালী করুণ।

ধর্মীয় অনুভূতি ও জাতীয়তাবাদী চেতনার সমন্বয়ে দেওয়া এই বক্তব্যে তিনি ঈদের পবিত্রতা রক্ষা করে দলীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি