নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জে উডটেক ইন্টেরিয়র ও কন্সট্রাকশন এবং মিয়া বাড়ি আয়োজিত গলাচিপা ফুটবল ফেস্ট সিজন ১ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৩ অক্টোবর রাতে জমকালো আয়োজনে ব্যান্ড তমার লাইভ কন্সার্ট ও লেজার লাইট শো এরে মধ্য দিয়ে এর পর্দা উঠেছে। খেলাটি উদ্বোধন করেন গলাচিপা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: শমশের আলী।
আয়োজকরা জানায়, রূপার বাড়ি এলাকার মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
রবিবার ৪ অক্টোবর থেকে সপ্তাহ ব্যাপি এই খেলা চলমান থাকবে।
আগামী শুক্রবার ৯ অক্টোবর রাত ৮টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় ১৪ টা দল অংশগ্রহণ নিয়েছে। প্রতি দলে ৪জন খেলোয়াড় মাঠে খেলতে পারবে।
অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে আরো ৪ জন।
খেলাটি তত্তাবধানে রয়েছে, তানভীর, রাব্বি, তনয়, রাকিব, জহির, সানজি, তুহিন ও জনি।