1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নাঃগঞ্জ কর্তৃক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খাল খনন ও সীমানা নির্ধারণে কাঁচপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনে করেন জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিনিধি দল সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : সাখাওয়াত প্রধানমন্ত্রীর ঘোষিত মশক নিধন কর্মসূচি’তে মহিলা নেত্রী ময়না নেতৃত্বে ব্যাপক উপস্থিতি সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে নাঃগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি 

বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিএনপির মূল দলকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের গোগনগরে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিএনপির মূল দলকে একটি ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি উপহার দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোগনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ স্মার্ট টিভি হস্তান্তর করা হয়। এ সময় দলীয় নেতারা আফজাল হোসেনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম, সভা-সমাবেশের তথ্যচিত্র প্রদর্শন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ উপহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আফজাল হোসেনের অংশগ্রহণ গোগনগরের মানুষের কাছে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

এ বিষয়ে আফজাল হোসেন বলেন, দল ও জনগণের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। বিএনপির মূল দলের কার্যক্রম আরও বেগবান হোক সেই প্রত্যাশা থেকেই এই সামান্য উপহার।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি