1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  - নারায়ণগঞ্জ কথা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষা করেই বেলুন ধরে রেখেছিলেন টিপু দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ হলো নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের কমিটি অসুস্থ বিএনপি’র নেতা কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশ সরকারি তোলারাম কলেজে মেডিকেল সেন্টার উদ্ভোদন ও স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান বার্তা নিয়ে আসে। এই দিনে আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করি, যিনি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

মাশুকুল ইসলাম রাজিব বলেন,  ঈদের এই পবিত্র ক্ষণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি দলের সকল স্তরের নেতাকর্মী এবং দেশের আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র ফিরিয়ে আনার তৌফিক দান করুন।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি আমাদের মনে রাখতে হবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাদের কোরবানিকে কবুল করুন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করুন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম করেছেন এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাত শক্তিশালী করুণ।

ধর্মীয় অনুভূতি ও জাতীয়তাবাদী চেতনার সমন্বয়ে দেওয়া এই বক্তব্যে তিনি ঈদের পবিত্রতা রক্ষা করে দলীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি