1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসী - নারায়ণগঞ্জ কথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসী নারায়ণগঞ্জের গলাচিপায় ফুটবল ফেস্ট সিজন ১ এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান আমজাদের বিরুদ্ধে ভয়ভীতি, টাকা দাবি ও জমি দখলের অভিযোগ এলাকাবাসীর নাজমুল হকের নেতৃত্বে রাজপথে আওয়ামিলীগ এর বিরুদ্ধে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান  আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা হিরা সরদারের নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির বিক্ষোভ মিছিলে  নেতাকর্মী নিয়ে সালাউদ্দিন এর শোডাউন ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন—নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী নারায়ণগঞ্জ ক্লাবে জমকালো আয়োজনে মেহেদী হাসান ও সুমি আক্তারের বৌ-ভাত অনুষ্ঠিত  উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি

হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ কথা : সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার রিমি গার্মেন্টসের সামনের ফুটপাতকে কেন্দ্র করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছেন স্থানীয়ভাবে অভিযুক্ত সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ড বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ড বাসিন্দা ও হকারগণের দাবি, কোনো ধরনের চাঁদাবাজি বা ব্যক্তিগত স্বার্থে হকার উচ্ছেদের সঙ্গে তারা জড়িত নন। বরং শ্রমিকদের নিরাপদ চলাচল, পরিচ্ছন্ন পরিবেশ এবং স্থানীয় মানুষের ভোগান্তি কমাতে মানবিক ও জনস্বার্থমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় হকারগণ জানান, রিমি গার্মেন্টসের মূল ফটকের উত্তর পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন হকার দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। এতে গার্মেন্টস শ্রমিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়া, ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ানো এবং পথচারীদের ভোগান্তির অভিযোগ ছিল।

এ পরিস্থিতিতে সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের উদ্যোগে ওই এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও বালু ফেলে পরিবেশ উন্নয়নের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে হকারদের জন্য সুশৃঙ্খলভাবে বসার পরিবেশ তৈরির বিষয়েও উদ্যোগ নেওয়া হয় বলে এলাকাবাসী জানান।

এলাকার স্থানীয় ৫ নং ওয়ার্ড বাসিন্দা ও হকারগণ বলেন, হকারদের কাছ থেকে টাকা নেওয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তারা জানান, ওই এলাকায় ময়লা ফেলা হতো এবং দুর্গন্ধ ছড়ানো ঠেকাতে এলাকাবাসী বালু ফেলে জায়গাটি পরিষ্কার ও ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বিএনপি ও শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধেও টাকা আদায়ের যে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্টরা তা অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, স্থানীয় মানুষের পাশে থাকা, অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছেন। হকারদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ আদায়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।

এলাকাবাসী আরো বলেন , জনস্বার্থে একটি বিশৃঙ্খল পরিবেশকে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

এ বিষয়ে হকারগণ বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসা প্রয়োজন। যাচাই ছাড়া কোনো ব্যক্তিকে চাঁদাবাজ বা অপরাধী হিসেবে আখ্যায়িত করা বিভ্রান্তিকর। আমরা কাউকে চাঁদা দেয়না এটা অপপ্রচার।

সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডবাসী মতে, হকারদের জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গার্মেন্টস শ্রমিক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ চলাচল নিশ্চিত করাও জরুরি। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে একটি স্থায়ী ও মানবিক সমাধান করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি