1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
বাংলাদেশ জামাতে ইসলামী  হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর  ৫ দফা দাবি আদায়ে লক্ষে  হাজীগঞ্জে  বিক্ষোভ মিছিল  - নারায়ণগঞ্জ কথা
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও দলীয় নেতাকর্মীদের ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ থাকার আহবান : রাজীব  যতই ষড়যন্ত্র করো, লড়বো আবার দারুন সূর্য হবো, লিখবো আবারো কোন ইতিহাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে শাহীন এর স্মারকলিপি  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন  বিএনপি সভাপতি আক্তারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানালেন এলাকাবাসী  নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ সাংবাদিকদের ভাতা, একাডেমিক যোগ্যতা ও আইনি প্রবেশাধিকারসহ অনলাইন নীতিমালার দাবিতে হোক গণমাধ্যম প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষা করেই বেলুন ধরে রেখেছিলেন টিপু দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ হলো নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের কমিটি অসুস্থ বিএনপি’র নেতা কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশ

বাংলাদেশ জামাতে ইসলামী  হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর  ৫ দফা দাবি আদায়ে লক্ষে  হাজীগঞ্জে  বিক্ষোভ মিছিল 

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামাতে ইসলামী  হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর  ৫ দফা দাবি আদায়ে লক্ষে  হাজীগঞ্জে  বিক্ষোভ মিছিল 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর বি.এম. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা মজলিসে সূরার অন্যতম সদস্য হাফেজ মীর হোসাইন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।

সমাবেশে বক্তারা বলেন জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার ও জুলাই সনদ সহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন-৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর ব্যালট ডাকাতির নিবার্চন চাই না। আমরা চাই কেন্দ্র দখল মুক্ত নির্বাচন। জনগণ তাদের মতামত নির্বিঘ্নে প্রকাশ করবে,স্বাধীন ভাবে ভোট দিবে আর সেই পদ্ধতির নাম হচ্ছে পি,আর। পি,আর পদ্ধতি ব্যতিত এদেশের সুষ্ঠু নির্বাচন হবে না।

তারা আরও বলেন P R পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের অংশীদারিত্ব থাকবে এবং এদেশের জনগণের অধিকার সুষম বন্টন করা যাবে। একটি মহল আবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দিয়ে প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।

সমাবেশে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসনাত পাটওয়ারীর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়েত ইসলামির বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি