1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
আর নয় কোন মানবিকতা, এবার হবে পুরো দমে হকার উচ্ছেদ-চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

আর নয় কোন মানবিকতা, এবার হবে পুরো দমে হকার উচ্ছেদ-চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

হাজীগঞ্জ উপজেলা পরিদর্শন, উদ্বোধন, বৃক্ষ রোপন, টিন বিতরণ, হইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায়

আর নয় কোন মানবিকতা, এবার হবে পুরো দমে হকার উচ্ছেদ

——- হাজীগঞ্জে যানজট নিরসনে চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

নিজস্ব প্রতিনিধি॥

আর নয় কোন মানবিকতায়, এবার হবে পুরো দমে হকার উচ্ছেদ করা হবে। গতকাল ১৬ মে সোমবার হাজীগঞ্জ উপজেলার হলরুমে মতবিনিময় সভায় হাজীগঞ্জে যানজট নিরসনে চাঁদপুর জেলা প্রশাসক মোহসিন উদ্দিন এ কথা বলেন।

তিনি আরো বলেন, সড়কের উপর দিয়ে চলবে গাড়ী, এই সড়ক হলো জনগনের, সড়কের উপর দিয়ে শুধু চলছে যানবাহন বা গাড়ী। সড়কের উপর কোন প্রকার ব্যবসা চলতে পারে না। ফুটপাত দখন করে টুকরি বসিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে হকার ব্যবসা করবে তা আর করতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, রাস্তাঘাট তো ব্যবসা করার জায়গা নয়। এই হাজীগঞ্জ থেকেই আমাকে অনেকেই ফোন করছেন হকারদের পক্ষ হয়ে। যেন রাস্তার উপরে বসে হকাররা ব্যবসা করতে পারে। তো আপনি যেহেতু এতই মানবিক, তো আপনার জায়গায় তাদের ব্যবসা করতে দিন। সড়কের উপর আর কোন ব্যবসা চলতে দেয়া হবে না।

জেলা প্রশাসক মোহসিন উদ্দিন আরো বলেন, এই হাজীগঞ্জের উপর দিয়ে পুরো চাঁদপুরের যত মানুষ চলাচল করেন, তারা সবাই আমাদেরকে অভিশাপ দিচ্ছেন! গালিগালাজ করছেন, আবার অনেকেই বলছেন প্রশাসন ব্যর্থ, প্রশাসন কিছু করতে পারছে না। আর যখনই প্রশাসন কিছু করতে যায় তখন আর আপনারা প্রশাসনকে সহযোগীতা করেন না প্রশাসনের পক্ষে থাকেন না। যানজট মুক্ত করতে আপনাদের সহযোগীতা চাই।

তিনি আরো বলেন, অটো গাড়ী, সিএনজি স্ট্যান্ড দিয়ে রাস্তার উপর বসে থাকবে, আর ভ্যানগাড়ী ওয়ালারা রাস্তার উপর দোকান বসিয়ে থাকবে, এগুলো আর করতে দিবো না, হকারগন মনে করছে এটাই একটা খেলা, প্রশাসন নামবে তার পালিয়ে যাবে, আবার কালকে ফুটপাত দখল করবে, মূলত তাদের মধ্যে ভয় নেই, লজ্জাও নেই। তার মানে আমরা দুরবল। না, আমরা মানবিক, আর মানবিক বলেন তাদের সামান্য জরিমানা করেই তাদের ছেড়ে দেয়া হচ্ছে। এটি আর করবো না। এখন হবো কঠোর, আর পুরো দমে হবে হকার উচ্ছেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর আহমেদ, উপজেলা পকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার অরিফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন, মাতৈন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ০৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, বাড্ডা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, গ্রাম আদালত প্রশিক্ষণ উদ্বোধন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বৃক্ষ রোপন, টিন বিতরণ,হইল চেয়ার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি