1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
কুমিল্লারসহ ৪ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

কুমিল্লারসহ ৪ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্কুলছাত্র, কৃষক, মাদ্রাসা শিক্ষক ও কলেজ ছাত্র রয়েছেন।

কুমিল্লায় চারজনের মৃত্যু
কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দুই স্কুলছাত্র হলো, বরুড়া উপজেলার পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো. ফাহাদ হোসেন (১৩) ও একই এলাকার বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বাকি দুজন হলেন, মুরাদনগর উপজেলার দেওরা গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর পশ্চিম পাড়া (কালীবাড়ি) গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে মুরাদনগরের কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নাজির (৪০) নামে আরও এক কৃষক আহত হন। তাকে উদ্ধার করে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুপুর ১২টার দিকে উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে তিনজন মারাত্মকভাবে আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাহাদ ও জিহাদকে মৃত্যু ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আবু সুফিয়ানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে ৩ জন নিহত

কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মিঠামইনের শান্তিগঞ্জ হাওরে খড় শুকাতে গিয়ে ফুলেছা বেগম (৬৫) নিহত হন। অষ্টগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক ইন্দ্রজীত দাস (৩৬) ও কিশোর স্বাধীন মিয়া (১৪)।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল ১০টার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার হালালপুর হাওরে এসব ঘটনা ঘটে।

মিঠামইন থানার উপপরিদর্শক অর্পন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে ধানের খড় শুকাচ্ছিলেন ফুলেছা বেগম। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষক ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে ধান কাটছিলেন। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক ইন্দ্রজীত দাসের মৃত্যু হয়। একই সময় উপজেলার খয়েরপুর হাওরে কৃষক স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।

নেত্রকোনায় শিশু ও শিক্ষক নিহত
নেত্রকোনার মদন ও খারনৈ এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। ভোরে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় ১০ বছর বয়সী শিশু আরাফাত। আগের রাতে বৃষ্টির মধ্যে খারনৈ ইউনিয়নে বজ্রপাতে প্রাণ হারান মাদ্রাসাশিক্ষক দিদারুল হক (২৫)।

সুনামগঞ্জে কলেজছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলার কালিকোটা হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে নিহত হন কলেজছাত্র রিমন তালুকদার। নিহতের সঙ্গে তার একটি গরুও মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি