1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
হাজীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হেলাল মিয়াজী গ্রেপ্তার - নারায়ণগঞ্জ কথা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত রাজিব সভাপতি, রনি সাধারণ সম্পাদক; সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি গঠন মানবসেবার অগ্রযাত্রায় ফিরে আসুক প্রিয় নেতৃত্ব ডা. মাধবীর জন্য বিশেষ দোয়া  চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, টিপু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা স্বীকারোক্তি পরিবহন নেতা কালা প্রিমিয়ার সিমেন্ট ডাস্ট নির্গত ধূলায় জনজীবন অতিষ্ঠ : ডিসি, নগর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি

হাজীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হেলাল মিয়াজী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিনিধি,

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. হেলাল উদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি)।

২১ এপ্রিল (সোমবার) রাজধানী ঢাকার নিজ অফিস থেকে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে। তাঁর গ্রেপ্তারের বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে। তিনি উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, দুইবারের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২০২৪ সালে অক্টোবর মাসে সারা দেশে অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে হেলাল উদ্দিন মিয়াজী একজন। হেলাল উদ্দিন মিয়াজীর রক্তসম্পর্কীয় নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাইকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার উনাকে আদালতে তোলা হলে ২০২৩ সালের পল্টন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি