1. info@narayanganjkatha.com : Badi Uzzaman : Badi Uzzaman
চাঁদপুরে বিয়ের প্রলোভনে প্রেমিককে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা - নারায়ণগঞ্জ কথা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
উসকানিমূলক রাজনীতি বন্ধ করুন, নইলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন’— এনসিপিকে সাব্বির আহমেদ শহীদের হুঁশিয়ারি জনসম্পৃক্ত জনপ্রিয়তায়  খাগকান্দায় ভোটারদের নজরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকারিয়া  দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর আবেদনেই সাড়া, চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মী ইব্রাহিম: কৃষিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকার মিথ্যা অভিযোগের প্রমাণ দিন, নইলে অপপ্রচার বন্ধ করুনbএম,পি কে  সংগঠন ও এলাকাবাসীর হুঁশিয়ারি মহানগর বিএনপির আয়োজনে পরিবেশবান্ধব কর্মসূচিতে নারী নেত্রী ময়নার  সক্রিয় অংশগ্রহণ বিশেষ ভূমিকা  আন্দোলন-সংগ্রামের ত্যাগকে মূল্যায়ন করে জিসাসকে আরও গতিশীল করার আহ্বান সোহেল মাহামুদের মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার প্রত্যয় মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে আপসহীন লড়াই: সুন্দর হাজীগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বপন-লিপি খন্দকার গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

চাঁদপুরে বিয়ের প্রলোভনে প্রেমিককে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা

কচুয়া প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

চাঁদপুর কচুয়ায় রাজাপুর গ্রামে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক প্রেমিক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত প্রেমিক ৯ নং কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মিজানের ছেলে তুষার। ঘটনাসূত্রে জানা যায়, উপজেলার ১১ নং গোহট (দঃ) ইউনিয়নের রাজাপুর গ্রামের ফিমা আক্তার নামে একজন তরুণীর সাথে দীর্ঘ দিন তুষারের প্রেম জনিত সম্পর্ক ছিল। গতকাল (৬ এপ্রিল) রবিবার রাতে ওই তরুণী প্রেমিক তুষারকে বাড়িতে ডেকে নিয়ে লোকজন দিয়ে বেধররক মারধর করে।

সঙ্গাহীন অবস্থায় তুষারকে তার মা’র কাছে তুলে দেন প্রেমিকা ফিমা আক্তারের পরিবার।

পরে তুষারের মা তাকে ওই অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ এপ্রিল) দুপুর ১ টায় হাসপাতালে তার মৃত্যু হয় তার।

এ ঘটনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন কে আটক করতে সক্ষম হয়েছি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | নারায়ণগঞ্জ কথা
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি